November 21, 2026, 11:25 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানি পতাকা নিয়ে কেলেঙ্কারি নিয়ে ক্ষমা চাইলেন মার্কিন জাতীয় ফুটবল দলের কোচ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা কেলেঙ্কারির ঘটনায় মার্কিন জাতীয় ফুটবল দলের কোচ গ্রেগ বারহাল্টার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। আজ মঙ্গলবার দিনগত রাতে কাতারের দোহায় যখন দুই দল গ্রুপ পর্বের শেষ খেলায় অংশ নিতে যাচ্ছে তার আগে তিনি ক্ষমা চাইলেন।

গতকাল এক সংবাদ সম্মেলনে মার্কিন ফুটবল দলের প্রধান কোচ বারহাল্টার চলমান উত্তেজনা নিরসনের চেষ্টা করেন। তিনি বলেন, “দেশের ফুটবলে যা ঘটেছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। দলের স্টাফ, খেলোয়াড় আমরা কেউই বিষয়টি জানি না। তারপরেও আমরা সবাই যা করতে পারি তা হচ্ছে দলের খেলোয়াড় এবং স্টাফদের পক্ষ থেকে ক্ষমা চাইতে পারি। কিন্তু এটা ঠিক- যা ঘটেছে তার সঙ্গে আমাদের সম্পর্ক নেই।”

মার্কিন কোচ সংবাদ সম্মেলনে আরো বলেন, “এই মুহূর্তে আমরা খেলাটাকেই গুরুত্ব দিচ্ছি যার মাধ্যমে নির্ধারিত হবে ইরান এবং আমেরিকার মধ্য থেকে কোন দল কাতার বিশ্বকাপের নকআউট পর্বে যাবে।”

সংবাদ সম্মেলনে মার্কিন কোচ পতাকা কেলেঙ্কারিতে ক্ষমা চাইলেও ইরানের সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “অবশ্যই ইরানি জনগণ, পুরো দেশ, পুরো দল- সবার প্রতি আমাদের সমর্থন রয়েছে। তবে এই মুহূর্তে আজকের ম্যাচই আমাদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে।”

এর আগে মার্কিন জাতীয় ফুটবল দল তাদের সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকা বিকৃত করে পোস্ট দেয়।

ইরানের পতাকা হিসেবে যে ছবি দেয়া হয়েছে তাতে ‘আল্লাহ’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ নেই। উদ্দেশ্য-প্রণোদিতভাবে বিকৃত এই পতাকা প্রকাশ করা হয়েছে। ইরানের প্রেসটিভি জানিয়েছে, আমেরিকার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেইজেও একই কাজ করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় ফুটবল ফেডারেশন মার্কিন ফুটবল দলের এই অন্যায় পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা’র কাছে চিঠি পাঠিয়েছে। তারা এই পদক্ষেপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বকাপ পরিচালনার দায়িত্বে থাকা ফিফার কাছে আবেদন জানিয়েছে। ইরান বলেছে, আমেরিকা এই পদক্ষেপের মাধ্যমে ইরানের জাতীয় ও ধর্মীয় পরিচিতির ওপর আঘাত করেছে। এজন্য মার্কিন ফুটবল দলকে অন্তত ১০ ম্যাচের জন্য বহিষ্কার করতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page