February 23, 2026, 3:40 am
শিরোনামঃ
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ; নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না : শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাজবাড়ীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ১ জন আটক লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে ৪ জন আহত গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে আইএস সদস্যদের লড়াই করার আহ্বান
এইমাত্রপাওয়াঃ

ইরানি হামলার পর ইসরাইলে মানসিক রোগী বেড়েছে ৪০০ ভাগ : ইহুদি গণমাধ্যম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল রাতে যে শাস্তিমূলক হামলা চালিয়েছে তারপর থেকে অধিকৃত ভূখণ্ডে মানসিক রোগীর সংখ্যা শতকরা ৪০০ ভাগ বেড়ে গেছে। ইহুদিবাদী গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।

ইরানের হামলার পর ইসরাইলে যে মানসিক রোগীর সংখ্যা বেড়েছে তাকে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ বলা হচ্ছে। এই ধরনের সংকটে ভোগা লোকজনকে মানসিক ও মনস্তাত্ত্বিক চিকিৎসা নেয়ার অনুরোধ করা হচ্ছে।

খবরে বলা হচ্ছে, ইরানের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগেই ইসরাইলে মানসিক রোগীর সংখ্যা বাড়ছিল; কিন্তু ইরানের হামলার কারণে তা অনেক বেশি বেড়ে গেছে।

ইসরাইলের দৈনিক পত্রিকা ইয়োদোথ আহারোনোথ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজা থেকে হামাসের চালানো অভিযানের পর গাজার মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে। ইরানের হামলার পর পরিস্থিতির আরো দ্রুত অবনতি ঘটেছে। কিন্তু ইহুদিবাদী ইসরাইলে সেই পরিমাণে মানসিক রোগের চিকিৎসক নেই।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, নজিরবিহীনভাবে মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পর ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নিউরোলজিস্ট নিয়োগ দেয়ার কথা বিবেচনা করছে।

এদিকে, ইহুদিবাদী ইসরাইল গতকাল (মঙ্গলবার) রাতে স্বীকার করেছে যে, গাজায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে লড়াই করতে গিয়ে আরো এক সেনা নিহত হয়েছে। তবে কখন এবং কোথায় এই সেনা নিহত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইসরাইল।

 

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page