October 7, 2026, 11:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নওগাঁ সদর উপজেলায় আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)’- এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত এক অনুষ্ঠানে এসব

জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াসির রহমান।

অনুষ্ঠানে বিগত সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩৫ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page