April 10, 2026, 4:04 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইরানের আকাশে ১০০ স্টারলিংক সক্রিয় করবে ইলন মাস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের প্রায় ১০০টি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ইরানের আকাশে সক্রিয় হতে চলেছে। সোমবার (২৬ ডিসেম্বর) এক টুইট বার্তায় ইলন মাস্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। আল-এরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর দেশটিতে শুরু হওয়া বিক্ষোভের তিন মাস পর ইলন মাস্ক এ ঘোষণা দেন।

মাস্ক আন্দোলন শুরুর দিকে জানিয়েছিলেন, তিনি ইরানের আকাশে স্টারলিঙ্ক স্যাটেলাইট পাঠাবেন যাতে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ইন্টারনেটের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা যায়।

স্পেসএক্স ইরানের আকাশে স্টারলিঙ্ক স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন করেছে উল্লেখ করে ইলন মাস্ক সোমবার টুইটে জানিয়েছেন, ১০০টি স্টারলিঙ্ক স্যাটেলাইট শীঘ্রই ইরানের আকাশে সক্রিয় হতে চলেছে।

মার্কিন এই ধনকুবের গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, ইরানে ইন্টারনেটের স্বাধীনতা এবং ইরানীদের কাছে তথ্যের অবাধ প্রবাহ অগ্রসর করার জন্য মার্কিন সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি দেশটির আকাশে স্টারলিংক স্যাটেলাইট সক্রিয় করবেন।

বিশ্লেষকদের দাবি, স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ইরানীদের উচ্চ গতির ইন্টারনেটে অ্যাক্সেস পেতে এবং দেশের সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেট পরিষেবা এবং নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বাইরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাক্সেস পেতে সাহায্য করতে পারে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page