April 9, 2026, 1:10 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানের তেল মন্ত্রীর ও তেল ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা

ইরানের এমটিআরমান ১১৪ তেল ট্যাঙ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের তেল মন্ত্রী ও কয়েকটি তেল ট্যাংকারের ওপর মার্কিন সরকার নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এ ঘটনায় ওয়াশিংটনের ‘আইন লঙ্ঘন ও ভণ্ডামি’ সুস্পষ্টভাবে ধরা পড়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির ব্যাপারে  মার্কিন কর্মকর্তাদের দাবিকে খণ্ডন করে এবং ইরানি জনগণের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি মার্কিন শত্রুতার প্রমাণ বহন করে।

বাকায়ি বলেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে নেশা আমেরিকাকে পেয়ে বসেছে তা আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসনের পরিপন্থি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

তিনি বলেন, “অন্যান্য দেশের সাথে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময়কে ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রের শয়তানি কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মুক্ত বাণিজ্যের মৌলিক নীতি ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান মনে করে, এই ধরনের একতরফা ও অবৈধ কর্মের পরিণতি ও প্রভাবের জন্য মার্কিন সরকারকে দায়ী থাকতে হবে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page