March 11, 2026, 3:47 am
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরানের যুদ্ধ জাহাজে ২ হাজার কি. মি. পাল্লার ভিএলএস প্রযুক্তির ক্ষেপণাস্ত্র মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের যুদ্ধ জাহাজগুলোতে এই প্রথমবারের মতো ভিএলএস প্রযুক্তির ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ভিএলএস হচ্ছে উন্নতমানের এমন ক্ষেপণাস্ত্র যা ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম হিসেবে পরিচিত। এ ধরণের ক্ষেপণাস্ত্র খাড়াভাবে উপরে উঠে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও এসব যুদ্ধ জাহাজে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি।

তিনি ইরানের ‘তাবয়িন’ রেডিও’র সঙ্গে এক সাক্ষাতকারে আরও বলেছেন, “দেশেই এখন আমরা যেসব নৌযান ও ক্ষেপণাস্ত্র তৈরি করছি সেগুলো যারাই দেখেন তারাই হতবাক হয়ে যায়। তারা ভাবতেই পারেন না ইরানের সমরাস্ত্র শিল্প এত দূর এগিয়ে গেছে।”

তিনি বলেন, “খাড়াভাবে উপরে উঠতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ জাহাজে মোতায়েন একটা বড় সাফল্য। এসব কাজ এমন সময় করছি যখন আমাদের ওপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে।”

ইরান বর্তমানে অস্ত্র নির্মাণে বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় দেশের কাতারে শামিল হতে পেরেছে বলে জানান তাংসিরি।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page