March 16, 2026, 2:15 pm
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইরানের সঙ্গে বাণিজ্য উন্নীত করতে চায় তুরস্ক : এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের সঙ্গে তার দেশের বার্ষিক বাণিজ্যিক লেনদেন ৩০ বিলিয়ন ডলারে উন্নীত করার গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এর আগে দু’দেশ ৩০ বিলিয়ন ডলার বাণিজ্যের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা বাস্তবায়ন করতে হবে।

আঙ্কারায় নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ হাসান হাবিবুল্লাহজাদেহ গতকাল তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এরদোগান বলেন, ইরান ও তুরস্ক তাদের সহযোগিতা বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন বহুগুণে বাড়াতে পারে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদ ও ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠার স্বার্থে ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা দরকার। ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, তার দেশের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অচিরেই প্রেসিডেন্ট রায়িসির জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিয়ে তেহরান সফরে যাবেন।

সাক্ষাতে ইরানি রাষ্ট্রদূত তুরস্কের সঙ্গে সকল ক্ষেত্রে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে করেন।তিনি বলেন, সম্প্রতি ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কুরআন অবমাননা নিয়ে ইরান ও তুরস্ক অভিন্ন নীতি গ্রহণ করছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page