November 10, 2026, 1:25 pm
শিরোনামঃ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কিশোরগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা ; বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন যশোরে স্কুলের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা ; স্পিকার হচ্ছেন মাতান কাহানা সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থিত নিজেদের বিমানঘাঁটি থেকে সামরিক উড়োজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে কয়েকটি মার্কিন সামরিক উড়োজাহাজ জার্মানিসহ অন্য কয়েকটি স্থানে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়া উড়োজাহাজের মধ্যে দুটি জ্বালানি সরবরাহকারী বিমানও রয়েছে।

ইরানের সম্ভাব্য হুমকির মুখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, মিলডেনহল ঘাঁটিতে ঠিক কী ধরনের হুমকি রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছেন মার্কিন কর্মকর্তারা। এটি তাৎক্ষণিক হামলার আশঙ্কা, নাকি আরও বড় কোনো নিরাপত্তাঝুঁকির অংশ, তা মূল্যায়ন করা হচ্ছে।

তবে মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র বলেছেন, বিভিন্ন কারণে এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সামরিক উড়োজাহাজ স্থানান্তর করা নিয়মিত কার্যক্রমের অংশ। খবর উইয়নের।

এদিকে হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটি আরএএফ মিলডেনহল ও আরএএফ লেকেনহিথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটি দুটিতে নিরাপত্তা সতর্কতার মাত্রা বাড়িয়ে এফপিসিওএন চার্লি করা হয়েছে। সন্ত্রাসী হামলার বিশ্বাসযোগ্য আশঙ্কা বা এ ধরনের হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর সাধারণত এই মাত্রার সতর্কতা জারি করা হয়।

এর আগেও গত মাসে ইরান-সমর্থিত হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয় পেন্টাগন। সে সময় মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, ড্রোনসহ বিভিন্ন উপায়ে দেশটির সামরিক পাইলট ও উড়োজাহাজে হামলা চালানো হতে পারে।

ইরান আগেই সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর হামলা চালালে পাল্টা জবাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সোমবার মার্কিন কংগ্রেসের শীর্ষ আট নেতার সমন্বয়ে গঠিত ‘গ্যাং অব এইট’-এর এক ব্রিফিংয়েও সম্ভাব্য হামলার হুমকি নিয়ে আলোচনা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দেশটির সেনাসদস্যদের ওপর হামলার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হুমকির মুখে থাকা ব্যক্তিদের সরিয়ে নেওয়ার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।

তবে সামরিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর তিনি জানান, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনা এখন বেশ কম বলেও মন্তব্য করেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই নভেম্বর, ২০২৬
  • ২৬শে কার্তিক, ১৪৩৩
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page