November 26, 2026, 12:56 pm
শিরোনামঃ
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরানে আন্দোলনকারী তরুণের ফাঁসি কার্যকর ; আবারও উত্তাপের শঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হিজাববিরোধী আন্দোলনকারী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বৃহস্পতিবার সকালে ২৩ বছর বয়সি যুবক মহসিন শেকারিকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হয়েছিলেন ওই যুবক।

এই ঘটনার জেরে ইরানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত সেপ্টেম্বর মাসে তেহরানে রাস্তা অবরোধে শামিল হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল ওই যুবকের বিরুদ্ধে। সেই সঙ্গে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে ছুরি দিয়ে আঘাত করারও অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

এই ঘটনায় সরব হয়েছে ইরানের মানবাধিকার সংগঠনগুলো। মৃত্যুদণ্ডের ঘটনায় অবিলম্বে আন্তর্জাতিক মহল যাতে সরব হয়, সেই অনুরোধও জানিয়েছে তারা। তাদের মতে, মহসিনের মৃত্যুদণ্ডের জেরে সরকার যদি কঠোর পরিণতির মুখোমুখি না হয়, তাহলে ইরানে বিক্ষোভকারীদের গণহত্যা হতে পারে।

মানবাধিকার সংগঠনগুলোর আরও অভিযোগ, সুষ্ঠু বিচারপ্রক্রিয়া ছাড়াই মহসিনকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এখনও পর্যন্ত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে ইরানের আদালত।

প্রসঙ্গত, মাহসা আমিনি নামে ২২ বছর বয়সি এক তরুণীর মৃত্যু ঘিরে ফুঁস ওঠে ইরান। কুর্দিস্তান থেকে তেহরানে যাচ্ছিলেন ওই তরুণী। অভিযোগ, ঠিকমতো হিজাব না পরায় তাকে ধরে নিয়ে যায় দেশটির নীতিপুলিশের দল। এরপরই হেফাজতে রহস্যজনকভাবে মৃত্যু হয় মাহসার। এই ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয়ে যায় গোটা ইরানে। তার পর থেকেই হিজাববিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। সেই বিক্ষোভের এক আন্দোলনকারীর ফাঁসি ঘিরে নতুন করে উত্তাপ বাড়ল দেশটিতে।  সূত্র: বিবিসি, সিএনএন

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page