September 29, 2026, 10:31 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানে দেওয়া হচ্ছে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি বলেছেন, ইরানে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি গতকাল (শুক্রবার) ইরানের সেমনান প্রদেশের কাউসার হাসপাতালের ‘ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা’ কেন্দ্র উদ্বোধনের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, খুব শিগগিরই জাতীয় ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যাদের দেহে ক্যান্সারের জীবাণু পাওয়া যাবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

গত বছরের নভেম্বর থেকে ক্যান্সার রোগীদেরকে চিকিৎসা সহায়তার জন্য ইরানের স্বাস্থ্য বীমা সংস্থায় ‘বিশেষ ও কঠিন রোগ তহবিল’ সক্রিয় করা হয়েছে।

গত বছর থেকে ১০৭ ধরণের রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে এই তহবিল থেকে সুবিধা দেওয়া হচ্ছে।

এই তহবিলের দায়িত্ব হলো মৌলিক এবং সম্পূরক বীমা সুবিধার বাইরে ঐসব রোগীদের চিকিৎসার খরচ বহন করা।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page