November 21, 2026, 11:55 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানে নেতানিয়াহুর হামলার পরিকল্পনায় ট্রাম্পের বাধা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করলেও মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ শুরু করতে রাজি হননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২১ অক্টোবর) টামস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট তিনটি সূত্রে জানা গেছে, ১০ অক্টোবরের সপ্তাহান্তে ইরানি পারমাণবিক কেন্দ্র, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর ও বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সূত্রগুলোর মতে, গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার চেয়েও এবার আরও ভয়াবহ আক্রমণের ছক কষা হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই হামলায় অংশ নিত কি না তা স্পষ্ট না হলেও আগামী সপ্তাহগুলোতে হামলা শুরুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অপর একটি সূত্রের দাবি, আইডিএফের এই পরিকল্পনার পেছনে আলোচনার কৌশলও থাকতে পারে, তবে লড়াই শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত কেবল ট্রাম্পের ওপরই নির্ভর করছে।

এই খবরের দুই দিন আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করে আঞ্চলিক হুমকি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির মার্কিন কর্মকর্তাদের জানান, মার্কিন হামলার জবাবে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে পারে, যার ফলে ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচন স্থগিত করতে হতে পারে। তবে ৯ অক্টোবর ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছিলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন ইরানে হামলা চালাবে না।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page