November 20, 2026, 5:05 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার অর্থ হলো আগুন নিয়ে খেলা এবং এই অঞ্চলের কেউই ইরানকে ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হোক এটা চায় না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আল-আরাবিয়া টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার দৃষ্টিতে গত জুনে ইরানের ওপর হামলার গুরুতর নেতিবাচক পরিণতি হয়েছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, পারমাণবিক স্থাপনায় হামলা অত্যন্ত বিপজ্জনক এবং এটি তেহরানকে পারমাণবিক উপাদান সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বাধ্য করে।

তিনি বলেন, ইরান সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র প্রতি নিজেদের অঙ্গীকার ঘোষণা করেছে এবং তেল আবিব ও ওয়াশিংটন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে।

ল্যাভরভ বলেন, সবাই জানে ইরানের ওপর পুনরায় হামলা আগুন নিয়ে খেলার শামিল। আরব দেশগুলো নতুন করে উত্তেজনা বৃদ্ধি চায় না বলে তিনি মন্তব্য করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ’র পরিদর্শকদের কার্যক্রম পুনরায় শুরু হলে তেহরান তাদের সঙ্গে সহযোগিতা করবে।

তিনি আরও জানান, তার দেশের সঙ্গে ইরানের নেতৃত্বের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

আল-আরাবিয়ার সঙ্গে সাক্ষাৎকারে লাভরভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান-সংক্রান্ত অবস্থানের সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু চরমপন্থী পদক্ষেপের জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছেন এবং এনপিটি’র অধীনে ইরানের অধিকার খর্ব করছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, মস্কো মনে করে তেহরান এনপিটি’র ভিত্তিতে নিজেদের পারমাণবিক কর্মসূচির সমাধানে আন্তরিক।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page