October 8, 2026, 2:28 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইরান চুক্তির সম্ভাবনায় তেলের দাম কমেছে ৫ শতাংশের বেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির সম্ভাবনায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য চুক্তি নিয়ে তাৎক্ষণিক অগ্রগতির প্রত্যাশা কমিয়ে দিয়েছেন।

রোববার আন্তর্জাতিক সময় রাত প্রায় ১১টা পর্যন্ত উত্তর সাগরের ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২২ ডলারে নেমে আসে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়। পরে অবশ্য বাজারদও কিছুটা পরিবর্তন হয়।

জাপানের নিক্কেই শেয়ার সূচক ২.৫ শতাংশের বেশি বেড়েছে। সিডনির সূচক সামান্য বেড়েছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, যুদ্ধ অবসানের চুক্তি নিয়ে আলোচকদের তাড়াহুড়ো না করতে নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, ‘আমি আমার প্রতিনিধিদের জানিয়েছি, কোনো চুক্তির জন্য তাড়াহুড়ো না করতে। সময় আমাদের পক্ষেই রয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর সংঘাত শুরু হয়। জবাবে ইরান পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

গত ৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। মধ্যস্থতাকারীরা সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে একই সময়ে তেহরান উপসাগরীয় নৌপথে নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং ওয়াশিংটন ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে



Our Like Page