April 1, 2026, 11:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ইরান থেকে সপ্তাহে ৩ ফ্লাইট চালু করতে চায় সৌদি আরব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে সৌদি আরব। ইরানের সড়ক ও শহর নির্মাণ বিষয়ক মন্ত্রী মেহেরদাদ বায্‌রপাশ আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হজ ফ্লাইটের বাইরে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করতে আবেদন জানিয়েছে সৌদি আরব। ইরানের বিমান সংস্থা এই আবেদন রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালাবে বলে তিনি জানান।

ইরানের এই মন্ত্রী বলেন- দুই দেশ এর আগেই আর্থ-বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, বিজ্ঞান ও কারিগরী খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। দুই দেশই আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারের বিষয়েও বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে হজ ফ্লাইট ছাড়াও নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

চীনের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনার পর গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ে সাক্ষাত করেছেন। ২০১৬ সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ছিল।

সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর সৌদি আগ্রহকে দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে লেনদেন ব্যাপক মাত্রায় বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page