March 28, 2026, 1:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরান থেকে ৪০টি টারবাইন কিনছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ড্রোন সরবরাহের অভিযোগে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে চাপে থাকার মধ্যেই এবার রাশিয়ায় ৪০টি টারবাইন রপ্তানি করতে যাচ্ছে ইরান। রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে এসব টারবাইন নির্মাণ ও সরবরাহ করা হবে। গ্যাস শিল্পে টারবাইনের ব্যাপক গুরুত্ব রয়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে জার্মানির সঙ্গে নর্ড স্ট্রিম পাইপলাইন বন্ধের পর তুরস্কে গ্যাস সরবরাহের হাব করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তুরস্কও বিষয়টিকে স্বাগত জানিয়েছে। এরমধ্যেই ইরান থেকে রাশিয়ার টারবাইন কেনার খবর এলো।

ইরানের গ্যাস শিল্প উন্নয়ন ও প্রকৌশল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নুশাদি দেশটির গণমাধ্যমকে বলেছেন, বর্তমানে গ্যাস শিল্পের জন্য প্রয়োজনীয় ৮৫ শতাংশ সরঞ্জাম ও অবকাঠামো দেশেই নির্মাণ করা হচ্ছে।

এই কর্মকর্তা আরও বলেছেন, ইরানের তৈরি টারবাইনের কর্মক্ষমতা একই ধরনের বিদেশি টারবাইনের চেয়ে বেশি। ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হাত ধরেই এই সাফল্য এসেছে।

পশ্চিামাদের নিষেধাজ্ঞার মধ্যে ইরানের গ্যাস উৎপাদন দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন রেজা নুশাদি।

স্বাধীন নীতির অনুসারী দেশগুলোর বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার দেশগুলো ইরানের উন্নয়ন-অগ্রগতি রুখে দিতে সব সময় তৎপরতা চালাচ্ছে। কিন্তু ইরানের তরুণ বিজ্ঞানীরা তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে। সূত্র : পার্সটুডে

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page