November 26, 2026, 8:15 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরান বলকান অঞ্চল ও বসনিয়ার জনগণের পাশে থাকবে : পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলকানকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বসনিয়া হার্জেগোভিনাকে একটি পুরোনো বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, তার দেশ সব সময় বলকান অঞ্চল ও বসনিয়ার জনগণের পাশে থাকবে। বসনিয়া সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (মঙ্গলবার) সারায়েভোয় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী বাসিরা তুর্কোভিচের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

সাক্ষাতে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলেন। আমির-আব্দুল্লাহিয়ান তার দেশের শিরাজ শহরের একটি মাজারে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শোক জানানোয় বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন খাত বিশেষ করে কৃষি, পর্যটন ও খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে ইরান ও বসনিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করা যেতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য নর্থ-সাউথ করিডোরে তার দেশের ভূকৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে এক্ষেত্রে বসনিয়া হার্জেগোভিনাকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে তেহরানের প্রস্তুতির কথা জানান। তিনি তার দেশের চলমান সহিংতা ও নৈরাজ্যের কথা উল্লেখ করে ইরানের দাঙ্গাকারীদের প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর উস্কানির কথা জানান এবং বলেন, পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করছে।

সাক্ষাতে বাসিরা তুর্কোভিচ বলেন, ১৯৯০ এর দশকে বলকান যুদ্ধের সময় বসনিয়ার প্রতি ইরান সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছিল তা সেদেশের জনগণ কখনও ভুলবে না। বসিনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বসনিয়া আজ যে স্থানে দাঁড়িয়ে আছে ইরানের সহযোগিতা না থাকলে তা সম্ভব ছিল না। তিনি ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page