November 19, 2026, 3:16 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চিরনিদ্রায় শায়িত হলেন পাশাপাশি দুই বন্ধু

ইয়ানূর রহমান : বয়স তখন মাত্র ৭। মাকে হারালেন। বাবাও মাত্র ১৩ বছর বয়সে মারা যান। এ বয়সে বাবা-মা হারিয়ে আশ্রয় হয় বড় ভাইয়ের কাছে। আদর যত্নে বড় হতে থাকেন সেখানে। ইতোমধ্যে সে বড় হতে থাকে ও একটি ফার্মেসিতে কাজ পায়। চোখে অনেক স্বপ্ন, শুধু বড় হওয়ার।

কিন্তু মাত্র ১৯ বছর বয়সেই জীবন তাকে থামিয়ে দিল। একটা সড়ক দুর্ঘটনা তার বড় হওয়ার স্বপ্নকে ধুলায় মিসিয়ে পরপারে নিয়ে গেল। যেখান থেকে আর তার ফেরা হবে না। স্বপ্ন গুলাে এক মুহুর্তে প্রদীপের মত নিভে গেল। ঠাই হলাে ছােটকালের বন্ধুুর পাশে চির শয়নে।

আমি কথা বলছি, শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় নিহত রোহানের কথা। যার শেষ ঠাই হলো বন্ধু আরিফুল ইসলাম জয়ের পাশে। তারা দুজনেই একই সড়ক দুর্ঘটনায় নিহত হন। কেউ কাউকে একা রেখে যাননি। মৃত্যুর আগেও সর্বসময় এক সাথে চলা ফেরা খাওয়া দাওয়া। ঠিক এক সাথে রোহান চিরনিদ্রায় শায়িত হলেন বন্ধু আরিফুল ইসলাম জয়ের পাশে।

 

একই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও এক বন্ধু সিয়াম হোসেন (১৮)। তিন বন্ধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে।

 

মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন আরিফুল ইসলাম জয় । নতুন সংসার ঘিরে ছিল নতুন জীবনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। দাম্পত্য জীবনের শুরুতেই স্বামীকে হারিয়ে শোকের ভার নেমে এসেছে তার পরিবারের ওপর।

 

শনিবার বিকেলে বেজপাড়া তালতলা কবরস্থানে রোহান ও জয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে একই কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়। দুই বন্ধুর এমন করুণ বিদায় পরিবার ও এলাকাবাসীকে শোকাহত করে তুলেছে।

 

এর আগে শুক্রবার রাত ১২ দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন ও তার দুই বন্ধু ওমর ফারুক এবং রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন।

 

নতুনহাট মোড় পার হয়ে বড় মেঘলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সংঘর্ষে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহীই গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

 

নিহত আরেকজন সিয়াম হোসেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামীম হোসেনের ছেলে। তিনি বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য মোটরসাইকেলে ছিলেন বেজপাড়া এলাকার রোহান ও আরিফুল ইসলাম জয়।

 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ শুরু করে। প্রথমে সিয়ামের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পরে নিহত অপর তরুণের পরিচয় রোহান হিসেবে জানা যায়।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page