April 10, 2026, 8:46 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরান সীমান্তে পাকিস্তানের চার সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে টহলরত তাদের চার সেনাকে হত্যা করেছে ইরানের হামলাকারীরা। খবর আল জাজিরার।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে একটি নিয়মিত সীমান্ত টহলে অংশ নেওয়া সেনা সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে চার সেনা সদস্য প্রাণ হারান। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ইরানে পরিচালিত একদল সন্ত্রাসী পাকিস্তান-ইরান সীমান্তে টহলরত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করেছে।

এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিহত সেনা সদস্যদের পরিচয় পাওয়া গেছে। তার হলেন শের আহমেদ, মুহাম্মদ আসগর, মুহাম্মদ ইরফান ও আবদুর রশিদ হিসেবে।

পাকিস্তান এবং ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি (৫৬২ মাইল) সীমান্ত। অতীতেও এ ধরনের বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।

বিদ্রোহী বেলুচ জাতীয়তাবাদী দলগুলো বলছে, তারা আঞ্চলিক সম্পদের একটি বৃহৎ অংশের জন্য লড়াই করছে। সীমান্তের দুই পাশে বেলুচ গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

গত জানুয়ারিতে বেলুচিস্তানে ইরান সীমান্তে চার নিরাপত্তা কর্মকর্তার হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সে সময় তিনি বলেন, আমরা আশা করি ইরান নিশ্চিত করবে যে তাদের মাটি যেন আন্তঃসীমান্ত হামলার জন্য ব্যবহার না হয়। জানুয়ারিতে প্রদেশের বোলান জেলায় যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে অন্তত ১৩ জন আহত হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page