March 13, 2026, 12:15 am
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ নামক একটি সংগঠন।

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর এই সমাবেশ থেকে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সংগঠনটিকে দ্রুত নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে।

এতে অংশ নেওয়া বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে কোনো ধরনের উগ্র হিন্দুত্ববাদী বা ধর্মবিদ্বেষী কার্যক্রম বরদাশত করা হবে না।

তারা অভিযোগ করেন, ইসকন সংগঠনটি ধর্মীয় আচার-অনুষ্ঠানের আড়ালে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তাই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের উচিত সংগঠনটির কার্যক্রম তদন্ত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা। অন্যথায় দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ বলেন, ইসকন নামের সংগঠনটি ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। সরকারের উচিত দ্রুত এ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page