September 28, 2026, 10:00 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি পাশবিকতা রুখতে হবে মুসলিম দেশগুলোকে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুসলিম দেশগুলোর ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত নির্যাতিত ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের পাশবিকতা রুখে দেয়ার চেষ্টা করা।

তেহরানে নিযুক্ত নয়া তুর্কি রাষ্ট্রদূত হিচাবি কিরলাঙ্গিচ গতকাল (রোববার) প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রায়িসি বলেন, মুসলিম দেশগুলোর জনগণ চায় তাদের সরকারগুলো নির্যাতিত ফিলিস্তিনি জাতির প্রতি ইহুদিবাদী সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াক। কাজেই ইসরাইলের পাশবিকতা বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

বিগত কয়েক মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের পাশবিক হামলা বেড়ে গেছে। চলতি বছরের বিগত চার মাসে প্রায় ১০০ ফিলিস্তিনি ইহুদিবাদী সেনাদের হাতে নিহত হয়েছেন।

তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রায়িসি তুরস্কের সঙ্গে ইরানের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ক আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। সাক্ষাতে তুর্কি রাষ্ট্রদূত বলেন, ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। এ সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার চেষ্টা চালাবেন বলে জানান তুর্কি রাষ্ট্রদূত।

আজকের বাংলা তারিখ



Our Like Page