April 11, 2026, 6:03 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে : ইরানি সংসদের স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের জন্য প্রতিরোধ ফন্টের পক্ষ থেকে কঠোর শাস্তি অপেক্ষা করছে।

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়ে ইরানি স্পিকার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি আজ (রোববার) ইরানের জাতীয় সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা রাখতে গিয়ে এসব কথা বলেন।

বাকের কলিবফ বলেন, “মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্টের জন্য আমি জোরালো ভাষায় ইহুদিবাদী ইসরাইলের নিন্দা জানাচ্ছি। পাশাপাশি সেখানে ইবাদতরত মুসল্লিদের ওপর মারধর এবং তাদেরকে আটক করার কঠোর প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের উপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার।

কয়েক দশক ধরে লাগামহীনভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এর বিরুদ্ধে বিশ্বের সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর এবং ফিলিস্তিনি প্রতিরোধকামী ভাইবোনদের প্রতি সমর্থন জোরদার করার আহ্বান জানান ইরানি স্পিকার।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page