November 21, 2026, 11:35 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরোধীতায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল আয়োজনের অধিকার হারালো ইন্দোনেশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ হওয়ার অধিকার কেড়ে নিয়েছে। ওই বিশ্বকাপে ইহুদিবাদী ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিশাল প্রতিবাদ বিক্ষোভ হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

গতকাল (বুধবার) ফিফা এক বিবৃতিতে বলেছে, সংস্থাটির প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফ্যাটিনো এবং ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এরিক থোহিরের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশ হওয়ার অধিকার কেড়ে নেয়ার কারণ হিসেবে বিবৃতিতে ‘চলমান ঘটনাপ্রবাহের’ কথা উল্লেখ করা হলেও এর বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।

আগামীকাল (শুক্রবার) ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ও ভেন্যু নির্ধারণের ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু নতুন সিন্ধান্তের পর এসব কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামের প্রতি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জনগণের পূর্ণ সমর্থন রয়েছে এবং এ বিষয়ে তারা ছাড় দিতে রাজি নয়। এ কারণে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে ইসরাইল দলের অংশগ্রহণের বিরুদ্ধে গত কয়েক সপ্তাহে ইন্দোনেশিয়ায় কয়েকটি বিশাল বিক্ষোভ হয়েছে।

সর্বশেষ বালি দ্বীপের গভর্নর ওয়াইয়ান কোস্টার আগামীকাল অনুষ্ঠেয় ড্রতে ইসরাইলের অংশগ্রহণের বিরোধিতা করেন। তিনি বালিতে কোনো ইসরাইলিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইন্দোনেশিয়া সরকারের প্রতি আহ্বান জানান।

ফিফা পরে এক বিবৃতিতে বলেছে, ফিফার পরবর্তী বৈঠকে  ইন্দোনেশিয়ার সদস্যপদ স্থগিত রাখারও সিদ্ধান্ত নেয়া হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page