February 14, 2026, 4:05 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে বাঁচার জন্যই অবরুদ্ধ গাজা আগ্রাসন : হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে বাঁচার জন্যই অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্মম আগ্রাসন শুরু করেছে। তবে এই আগ্রাসনের মাধ্যমে নেতানিয়াহু তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।

লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহর সাবেক সামরিক কমান্ডার সাইয়্যেদ মুস্তফা বাদরুদ্দিনের শাহাদাতের সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ এ মন্তব্য করেন।

হিজবুল্লাহ নেতা ইসরাইলি আগ্রাসনের শিকার প্রতিরোধ যোদ্ধাদের শাহাদাতে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রতি শোক ও সমবেদনা জানান। গত চারদিনের আগ্রাসনে এখন পর্যন্ত ইসলামি জিহাদের ছয়জন সামরিক কমান্ডার শহীদ হয়েছেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “আমরা জানি নেতানিয়াহু তিনজন জিহাদ কমান্ডার এবং একদল নারী ও শিশুকে হত্যা করার মাধ্যমে তার আগ্রাসন শুরু করেছে। সে ইসরাইলের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে এই আগ্রাসন চালিয়েছে। জোট সরকারে ভাঙন ঠেকিয়ে নিজের রাজনৈতিক অবস্থান সংহত করাই তার উদ্দেশ্য।”

হিজবুল্লাহ নেতা বলেন, “কিন্তু নেতানিয়াহুর হিসাব-নিকাশ ব্যর্থ প্রমাণিত হয়েছে। কারণ, সে জিহাদ আন্দোলনকে টার্গেট করলেও বাকি প্রতিরোধ আন্দোলনগুলি এখন ইসলামি জিহাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, আগ্রাসনের মুখে ইসলামি জিহাদ অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে।ইহুদিবাদী শত্রুরা জিহাদ আন্দোলনের পক্ষ থেকে প্রতিক্রিয়া আশা করেছিল কিন্তু এটির নেতারা যখন শান্তভাব বজায় রেখেছেন তখনই তেল আবিব বিভ্রান্ত হয়েছে।

হিজবুল্লাহ নেতা গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর ঐক্য ও সংহতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, তাদের এই ঐক্য বজায় থাকলে ইহুদিবাদী ইসরাইল কখনও তার লক্ষ্য অর্জন করতে পারবে না।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page