September 19, 2026, 11:48 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে সম্পৃক্ততায় ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে কাজ করার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে কারাদণ্ড দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগের অফিসিয়াল নিউজ ওয়েবসাইট অনুসারে, হোসেইন ওর্দৌখানজাদেহ, শাহিন ইমানি মাহমুদাবাদ, মিলাদ আশরাফি আতবাতান এবং মানুচেহর শাহবন্দি বোজান্দি নামে চিহ্নিত চার ব্যক্তিকে রবিবার ভোরে ফাঁসি দেওয়া হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগ তাদের ‘ঠগ’ বলে অভিহিত করেছে এবং বলেছে, তারা যখন সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস, চুরি, অপহরণ এবং জাল স্বীকারোক্তি আদায়ে নিযুক্ত ছিল তখন তারা ইসরায়েলি গোয়েন্দাদের নিয়ন্ত্রণে ছিল। তারা সুইডেনে অবস্থিত একটি মোসাদ অপারেটিভের কাছ থেকে নির্দেশনা পেত।

বিচার বিভাগের মতে, সকল ব্যক্তির অপরাধের ইতিহাস ছিল। এর মধ্যে ওর্দউখানজাদেহর মোসাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র ছিল। তিনি অবৈধভাবে তুরস্ক থেকে গ্রীসে যাওয়ার সময় ২০১৪ সালে গ্রেপ্তার হন এবং ২০১৭ পর্যন্ত গ্রীসে বন্দী ছিলেন।

তাদেরকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থপ্রদান করা হতো। এমনকি তাদের বিরুদ্ধে প্রমাণ ধ্বংস করা, নিরাপত্তা ক্যামেরা এড়ানো এবং যানবাহন অদলবদল করার প্রশিক্ষণ নেওয়ার সময় অস্ত্র ও সরঞ্জাম কেনার অভিযোগ রয়েছে। সব ছাপিয়ে মোসাদের সঙ্গে যোগসাজশ থাকাকে বেশি গুরত্ব দিয়েছে ইরানের বিচার বিভাগ।

তাদের মামলাগুলি সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল, যা রবিবার কার্যকর করা সাজা নিশ্চিত করেছে। বুধবার বিচার বিভাগ এ রায় ঘোষণা করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page