October 19, 2026, 10:29 pm
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় পোলিও টিকাদান কার্যক্রম শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রায় ১১ মাস ধরে ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় রোববার (১ সেপ্টেম্বর) থেকে পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পোলিওর প্রাদুর্ভাব ঠেকাতে এই কর্মসূচি বাস্তবায়ন করছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জাতিসংঘের সংস্থাগুলো।

প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে আগামী বুধবার পর্যন্ত মধ্য গাজার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর উপত্যকার আরও বিধ্বস্ত উত্তর ও দক্ষিণাঞ্চলে দেওয়া হবে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র যোগাযোগ পরিচালক জুলিয়েট তৌমা বলেন, এটি একটি বিশাল অভিযান। বিশ্বের সবচেয়ে জটিল কাজগুলোর একটি।

যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসরায়েল ও হামাস বলেছে, তারাও এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কর্মসূচির সুবিধার্থে সামরিক অভিযান সীমিত আকারে বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। রোববার ভোরে গাজার কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলার প্রাথমিকভাবে খবর পাওয়া গেলেও কেউ নিহত বা আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page