October 8, 2026, 1:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নারী ও শিশুসহ ৩০ জন নিহত ; মোট সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজার কেন্দ্রীয় নুসাইরাত জেলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজা সিটি, ফিলিস্তিনি অঞ্চল থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নুসাইরাত শরণার্থী শিবিরে বেশ কয়েকটি বেসামরিক বাড়ি লক্ষ্য করে  হামলা চালানো হয়। হামলাগুলো রাতভর ও মঙ্গলবরার সকাল পর্যন্ত চলে।

ইসরাইল-হামাস যুদ্ধে প্রায় ২২ মাসের সংঘাতে নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।

হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার গাজা শহর থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৬০ হাজার ৩৪ জন শহীদ ও ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জন আহত হয়েছেন।



Our Like Page