March 5, 2026, 10:54 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের গাজা যুদ্ধের বিচার দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের গাজায় অভিযানের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবিতে ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনিদের প্রতি জাতিসংঘ ঘোষিত সংহতি দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় ৫০ হাজার মানুষ রাস্তায় নামে। লন্ডন, জেনেভা, রোম ও লিসবনেও একই দাবিতে বড় সমাবেশ হয়। লন্ডনে আয়োজকরা জানান, প্রায় এক লাখ মানুষ ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার দাবি করেছেন।

ইসরায়েলের হামলায় গাজায় মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে। সাম্প্রতিক ড্রোন হামলায় বানি সুফাইলা এলাকায় আট ও ১০ বছরের দুই শিশু নিহত হয়।

বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল প্রতিদিনই তা লঙ্ঘন করছে, মানবিক সহায়তা আটকে দিচ্ছে এবং ঘরবাড়ি ধ্বংস করছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বেসামরিক মানুষের ব্যাপক হত্যাকাণ্ড ও সহায়তা বাধাগ্রস্ত হওয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

গাজা থেকে ফিলিস্তিনিরা জানাচ্ছেন, যুদ্ধবিরতির পরও তারা খাদ্য, ওষুধ, আশ্রয়সহ ন্যূনতম প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে।

 

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page