April 11, 2026, 10:15 am
শিরোনামঃ
হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করলে পাকিস্তানও পরমাণু হামলা চালাবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা চালালে পাকিস্তানও তেল আবিবে পরমাণু বোমা হামলা চালাবে বলে দাবি করেছেন ইরানের একজন শীর্ষ সেনা কর্মকর্তা। ইসলামাবাদ এ বিষয়ে ইরানকে আশ্বস্ত করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানের এলিট বাহিনী হিসেবে পরিচিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সিনিয়র কর্মকর্তা এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মহসিন রেজায়ি স্থানীয় এক ইরানি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

সোমবার (১৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জেনারেল মহসিন রেজায়ি বলেন, ‘‌পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যদি ইসরায়েল তেহরানে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে ইসলামাবাদও ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে।’

এ সময় জেনারেল রেজায়ি আরও দাবি করেন, ‘‌পাকিস্তান ইরানের পাশে দাঁড়িয়েছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে। তেহরান এখনও অনেক গোপন শক্তি প্রকাশ করেনি।’

এর আগে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক অনলাইন পোস্টে বলেছেন- ‘‌ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে পশ্চিমাদের চিন্তা করা উচিত। কারণ এই সংঘাত শুধু একটি অঞ্চল নয়, পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে। ইসরায়েল একটি বেপরোয়া রাষ্ট্র, যাকে সমর্থন করে পশ্চিমা দুনিয়া ভয়াবহ ভুল করছে।’

যদিও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে ইরানকে দেওয়া পাকিস্তানের এই আশ্বাসকে সরাসরি সামরিক প্রতিশ্রুতি না বলে কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা হচ্ছে। কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অনেক দেশ এতে কৌশলগতভাবে জড়িত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page