April 2, 2026, 12:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যের ডাক দিলেন এরদোয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা দেশগুলোতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া (ইসলামবিদ্বেষ) এবং জেনোফোবিয়া (অচেনার প্রতি ভয়) মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

পাকিস্তানি বংশোদ্ভূত চিকিৎসকদের সমিতির ৪৬তম বার্ষিক সম্মেলনে শনিবার পাঠানো এক ভিডিওতে বার্তায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘সুইডেনে ঈদুল আজহার সময় আমাদের পবিত্র গ্রন্থ কোরআনের ওপর জঘন্য হামলা ইসলামোফোবিয়ার ভয়ংকর মাত্রাকে প্রকাশ করে।’

এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্বের সব মুসলিমকে নিজ নিজ দায়িত্বের কথাও মনে করিয়ে দেন তুরস্কের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমাদের সবার, সব মুসলমানদের মহান দায়িত্ব আছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে সবার। তুরস্ক এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা যদি এক হয়ে কাজ করি তবে বিশ্বের কেউ আমাদের আক্রমণ করার সাহস পাবে না৷’

এ সময় দুই ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে তুর্কি ও পাকিস্তানের মধ্যে শক্তিশালী বন্ধনের বিষয়টিও তুলে ধরেন এরদোয়ান।

সুইডেনে কোরআন অবমাননা নিয়ে ক্ষোভ : ইরাকি খ্রিষ্টান অভিবাসী হিসেবে সুইডিশ মিডিয়ায় চিহ্নিত এক ব্যক্তি ঈদুল আজহায় স্টকহোমের একটি মসজিদের বাইরে একটি কোরআন পুড়িয়ে দিলে মুসলিম দেশগুলোতে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আইনটি সুইডেন সরকার অনুমোদন করেছে। তবে দেশটির পুলিশ পরে ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করে।

এ ঘটনায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকেও তীব্র প্রতিক্রিয়া এসেছে। পাকিস্তান ও ইরাকে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। সুইডেনে তার দূতকে প্রত্যাহার করেছে মরক্কো। দেশটিতে নতুন রাষ্ট্রদূত নিয়োগে বিলম্ব করেছে ইরান। অন্যান্য দেশ স্টকহোমের আইনের নিন্দা করেছে।  সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page