April 4, 2026, 6:13 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার উদ্যোগে শিশুদের মাঝে বই ও খাতা বিতরণ উৎসব

বশির আল-মামুন, চট্টগ্রাম : ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কর্মসূচির পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার।
এ লক্ষে ইসলামি ফাউন্ডেশন চকরিয়া’ এর উদ্যোগে বুধবার (১ জানয়ারী ২০২৫) বছরের প্রথম দিন সকাল ৯ টায় চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বদর মোকাম জামে মসজিদে বিনামূল্যে বই খাতা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বদরমোকাম জামে মসজিদের খতিব পীরে কামেল মাওলানা কবির আহমদ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বই ও খাতা বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে শিশু শিক্ষার্থীদের মাঝে বই ও খাতা তুলে দেন সাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চকরিয়ার সুপার ভাইজার মাওলানা মোহাম্মদ আমির হোসেন, দি এশিয়ান এইজ এর সাংবাদিক বশির আলমামুন,  চকরিয়া পৌরসভার কর্মকর্তা রাজিফুল মোস্তফা, ইফা’র শিক্ষক মাওলানা আবদুল খালেক ও মাওলানা নজরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বদর মোকাম জামে মসজিদের প্রাক প্রাথমিক কেন্দ্রের শিক্ষক মাওলানা মো: সরোয়ার কামাল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page