October 9, 2026, 10:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে থাকা ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের সকল অবৈধ ছাত্রীদের হল ত্যাগের জন্য নির্দেশ দেয়া হয়েছে। যারা অবৈধ ভাবে থাকছেন, তাদের নিজস্ব বৈধ সিটে ফিরে যাওয়ার জন্য এবং বহিরাগতদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, এত দ্বারা শেখ হাসিনা হলের সকল ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আবাসিক ছাত্রীদের নিজ নামের বরাদ্দকৃত সিটে ৭ সেপ্টেম্বর হতে আগামী ১৭ সেপ্টেম্বর তারিখের মধ্যে অবস্থান করতে বলা হয়েছে এবং বহিরাগত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এসময়ে হলের সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা অনেকেই সিনিয়র হয়ে এখনও ডাবলিং সিটে কষ্ট করে থাকছি, তবে জুনিয়ররা সেই প্রথম বর্ষ থেকে অবৈধ ভাবে সিঙ্গেল সিট দখল করে রেখেছে।

হল সহকারী রেজিস্ট্রার রাজ্জাক হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীদের কয়েকজন তাদের দাবি নিয়ে আজ আমাদের অফিসে আসে। তাদের যৌক্তিক দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করলেও প্রভোস্ট না থাকায় কোনো শিক্ষার্থীকে বের করে দেয়ার এখতিয়ার আমাদের নেই। তবে আমরা একটা সাধারণ নোটিশের মাধ্যমে তাদের অবগত করতে পারি। পরবর্তীতে প্রভোস্ট আসলে তার নির্দেশ মোতাবেক পদক্ষেপ গ্রহণ করতে পারবো।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page