March 15, 2026, 9:46 am
শিরোনামঃ
রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না ফ্রান্স পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দিয়েছে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইস্তাম্বুল প্যাকেজ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না : ল্যাভরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ১৭ জুলাইয়ের মধ্যে ইস্তাম্বুল প্যাকেজ বাস্তবায়িত না হওয়া পর্যন্ত শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না।
অর্গানাইজেশন অব দ্য ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশনের (বিএসইসি) কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের ৪৬তম অধিবেশনে রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ এ কথা বলেন।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি থেকে এ কথা জানা গেছে।
ল্যাভরভ বলেন, ‘আমি আবারো বলছি, ১৭ জুলাইয়ের মধ্যে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের শুরু করা ইস্তাম্বুল প্যাকেজ (চুক্তি) বাস্তবায়িত না হলে নতুন করে মেয়াদ বাড়ানোর প্রশ্নই উঠে না।’
ল্যাভরভ উল্লেখ করেন, ২২ জুলাই ২০২২ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কেবল ইউক্রেনের শস্য সরবরাহ সংক্রান্ত অংশটিই বাস্তবায়িত হচ্ছে, রুশ এমোনিয়া সংক্রান্ত চুক্তির আরেক অংশ বাস্তবায়িত হচ্ছে না।
তিনি আরো বলেন, একতরফা পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে রাশিয়ার কৃষিপণ্য ও সার প্রত্যাহারের লক্ষ্যে করা রাশিয়া-জাতিসংঘ স্মারক বাস্তবায়নে কোন অগ্রগতি নেই।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page