April 9, 2026, 8:18 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে শতকরা ২৫ ভাগ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার) ওয়াশিংটনের ওভাল অফিসে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি।

ট্রাম্প বলেন, “আজ আমি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমাদের শুল্ক সহজ করে এনেছি। কোনো ধরনের ব্যতিক্রম ও রেয়াত ছাড়াই এটি ২৫ শতাংশ হবে।”

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক আরোপকে ‘একটি বড় ঘটনা’ মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, এটা আমেরিকাকে আবারো ধনী করার ব্যবস্থা করবে।

অটোমোবাইল, ওষুধপত্র ও কম্পিউটার চিপের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়েও ইঙ্গিত দেন ট্রাম্প। এর আগে তিনি জানিয়েছিলেন, বিশ্বের যেকোনো দেশ থেকে আমেরিকায় আসা সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নতুন শুল্কহার প্রযোজ্য হবে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন।

ট্রাম্প মনে করেন, মার্কিন শিল্পকারখানাগুলো এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। এ পরিস্থিতির মোকাবেলায় এবং শত্রু-মিত্রদের হাত থেকে দেশের শিল্পকারখানাগুলোকে বাঁচাতে তিনি বড় রকমের শুল্ক আরোপের পক্ষে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page