April 11, 2026, 12:07 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী ইসরাইল নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে : আনসারুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বহিষ্কার করার প্রচেষ্টা জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং দখলদার ইহুদিবাদী সরকারের উৎখাতে প্রচেষ্টা চালানো সকল মুসলমানের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।

বিশ্ব কুদস দিবস উপলক্ষে ইয়েমেনের সরকারি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুথি বলেন, বিশ্ব মুসলিমের অন্তরে ফিলিস্তিন ইস্যুকে জীবন্ত করে রাখার লক্ষ্যে [ইসলামি বিপ্লবের মহান নেতা] ইমাম খোমেনী রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছিলেন।

আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর নীতি থেকে ইয়েমেন কখনও সরে আসবে না। তিনি বলেন, আমাদের জনগণ তাদের ধর্মীয় দায়িত্ব পালন করার যথাসাধ্য চেষ্টা করছে। তারা ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছে বলেও তিনি ঘোষণা করেন।

হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা বলেন, মুসলিম দেশগুলোতে ইসরাইলবিরোধী মনোভাব চাঙ্গা হওয়ার বিষয়টিকে ইহুদিবাদীরা প্রচণ্ড ভয় পায়। ইহুদিবাদী ইসরাইল অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তিনি আশাপ্রকাশ করেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page