October 13, 2026, 2:58 pm
শিরোনামঃ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। হুথি বিদ্রোহীদের দখলে থাকা এই শহর থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জোট।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সানায় ‘বিশেষ অভিযান’ চালানো হবে। সে কারণেই বেসামরিকদের আগেভাগে সরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তিনি এক্স-এ একটি ম্যাপ প্রকাশ করে সরে যাওয়ার নির্দেশনা জারি করেন। ম্যাপে দেখানো হয়েছে সানার ইয়েমেনি তেল কোম্পানি বা আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন। মুখপাত্র বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষ যেন দ্রুত নিরাপদ স্থানে চলে যান।

এই ঘোষণার পরপরই পাল্টা হুমকি দিয়েছে হুথিরা। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, সানায় কোনো হামলা হলে সৌদি রাজধানী রিয়াদে কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

দুই পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চরমে। গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এর পর থেকেই সৌদি পক্ষ হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page