October 1, 2026, 8:36 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ঈদযাত্রায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে গাইবান্ধার গোবিন্দগঝ্জের দুই ভাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল মুলসমানদের পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষ্যে নাড়ির টানে প্রিয়জনদের কাছে ফিরছেন সবাই। ঠিক তেমনই ঈদ আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল থেকে গ্রামের বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ট্রাকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুই ভাই।

বুধবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত এই দুই ভাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় সয়দাবাদ এলাকায় অজ্ঞাত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতবস্থায় তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের পরিবারের সন্ধান চেয়ে ‘মানব সেবাই স্বপ্ন’ ফেইসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ও পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য শামীম রেজা ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে একটি মোবাইল নাম্বারে পরিচিতদের যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে একজন একটু কথা বলতে পারলেও কিছু বোঝা যাচ্ছে না। তাদের দুজনের চিকিৎসা চলছে। তবে তারা দুই ভাই বলে জানা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, আজ সকালে গোবিন্দগঞ্জ উপজেলার দুই ভাই ঈদযাত্রায় বাড়ি যাওয়ার সময় অজ্ঞান অবস্থায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন এলাকায় পড়েছিল। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তাদের চিকিৎসা চলছে। অজ্ঞাত এই ব্যক্তিদের পরিবারের সন্ধানের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page