March 27, 2026, 5:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীতে পথশিশুদের মধ্যে নতুন জামা বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলা শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে।

আজ সকালে আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন নরসিংদী পৌরপার্কে প্রায় ৮০ জন পথশিশুকে নতুন জামা দেয়।

এর আগে আলোকিত নরসিংদীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা পথশিশুদের অধিকার, সুরক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা করেন।

আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, আমি ছাত্র জীবন থেকেই অসহায়, সুবিধাবঞ্চিত ও ভ্রাম্যমাণ শিশুদের নিয়ে কাজ করি। এসব শিশুদের প্রাথমিক শিক্ষা দেয়ার জন্যই ভ্রাম্যমাণ একটি স্কুল খুলেছি। নরসিংদী পৌরপার্কে সপ্তাহে দুইদিন তাদের পড়ানো হয়। এর পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবে তাদের উন্নত খাবার দেয়া হয়। ঈদ উপলক্ষে রঙিন জামা বিতরণ করে শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page