May 6, 2026, 11:05 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ঈদের আগে দিনাজপুরে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের ; শোকের মাতম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চিরিরবন্দরে থ্রি হুইলারে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও দুই সন্তান নিহত হন।

দিনাজপুর থেকে কেয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফুলবাড়ীর শহ‌রে আস‌‌ছিল। অন্যদি‌কে নবাবগঞ্জ থেকে একটি অটোরিকশা দিনাজপুর শহরে যাচ্ছিল। শিবপুর এলাকায় পৌঁছা‌লে বাস-‌সিএন‌জির মু‌খোমু‌খি সংর্ঘষ হয়।

এসময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই শিশু মৃত্যু হয়। পরে হাসপাতালে ওই শিশুদের মা-বাবা মারা যান।

নিহতরা হলেন উত্তম রায় (৩৫) ও তার স্ত্রী পল্লবী রায় (৩২)। তবে নিহত দুই শিশুর নাম জানা যায়নি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page