April 2, 2026, 10:00 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

ঈদের ছুটি না কাটিয়ে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দিলেন পরিবার পরিকল্পনা পরির্দশিকা সুরাইয়া আক্তার

নরমার ডেলিভারীতে জন্ম নেওয়া শিশু

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজাহার উপলক্ষে সরকারী ছুটি না কাটিয়ে সুরাইয়া আক্তার এলাকার গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ সেবা দিয়ে চলেছন। ছুটির ভিতর তিনি প্রায় ৪০ জন রোগীর স্বাস্থ সেবা দিয়েছেন। এর মধ্যে একজন গর্ভবতী মাকে নরমার ডেলিভারীর মাধ্যমে সন্তান প্রসব করিয়েছেন।
সুরাইয়া আক্তার ঝিনাইদহের মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরির্দশিকা।
গোয়ালহুদা গ্রামের আমেনা খাতুন জানান, সুরাইয়া আপা কোন ঈদেই ছুটি কাটান না। তিনি ছুটি না কাটিয়ে আমাদের সেবা দেন। আমরা যখনই সমস্যায় পড়ি আপার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি।
এসবিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরির্দশিকা সুরাইয়া আক্তার জানান, আমি ছুটি না কাটিয়ে এলাকার অসহায় গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ সেবা সব সময় দিয়ে থাকি।
এবার ঈদের ছুটির মধ্যে একজন গর্ভবতী মাকে নরমার ডেলিভারীর মাধ্যমে সন্তান প্রসব করিয়েছি। তাছাড়া ১৪জন গর্ভবতী মাকে সেবা দিয়েছি। সেই সাথে ২০জন সাধারণ রোগীকে দিয়েছি।
তিনি আরো বলেন, আমি সাধারণ মানুষের মাঝেই সব সময় থাকতে চাই।
মহেশপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আনিসুর রহমান জানান, এসবিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরির্দশিকা সুরাইয়া আক্তার ঈদের সরকারী ছুটি না কাটিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন।

পরিবার কল্যাণ পরির্দশিকা সুরাইয়া আক্তারের এ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page