October 9, 2026, 9:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঈদ উপলক্ষে নাটোরের সিংড়ায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরের সিংড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । আজ সোমবার সকাল নয়টায় বড়সাঁঐল গ্রামে এই স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন।

নাটোরের সিংড়া কল্যাণ সমিতির আয়োজনে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে মেডিসিন, গাইনি, হাড়জোড়, নাক, কান, গলা, ডেন্টালসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব এবং জনসেবা হাসপাতালের সৌজন্যে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্যে তিনশ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বিকেলে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব মাঠে সিংড়া উপজেলার চামারী ও ইটালী ইউনিয়নের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানান অন্যতম উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী আব্দুল হাকিম।

বিএমএ সভাপতি এবং নাটোরের সিংড়া কল্যাণ সমিতির সভাপতি ডা. এ এইচ এম আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page