October 15, 2026, 1:16 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলে অগ্নিকাণ্ড ; ১১ শিশুর মর্মান্তিক মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উগান্ডায় দৃষ্টি প্রতিবন্ধীদের একটি আবাসিক স্কুলে আগুন লেগে ১১ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর দগ্ধ হয়েছে আরও ছয় জন।

মঙ্গলবার বিবিসিকে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।

দেশটির শিক্ষামন্ত্রী জয়েস কাদুচু জানান, রাজধানী কাম্পালার পূর্বে মুকোনো শহরে অবস্থান স্কুলটির। সোমবার মধ্যরাতে হঠাৎই সূত্রপাত হয় আগুনের। ছড়িয়ে পড়ে ছাত্রীদের হোস্টেলে। মৃত ও দগ্ধ শিশুদের বয়স ৭ থেকে ১০ বছর। মৃত বাচ্চাদের শনাক্তে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

আগুন লাগার উৎস সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না ভবনটিতে। বৈদ্যুতিক সংযোগের অবস্থাও বেশ নাজুক।

অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয় বছরের শিশু নাসালির মা জেনিফার নাসোজি বলেন, নাসালি তার স্কুলে ভালো করছিল। যখনই ওকে দেখতে স্কুলে আসতাম, নাসালির বন্ধুরাও দৌড়ে আসতো খুশিতে। কতটা কষ্ট হচ্ছে তা বলে বুঝাতে পারবো না।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page