November 23, 2026, 11:56 am
শিরোনামঃ
বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যারা পাস করেছেন তাদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না : অ্যাটর্নি জেনারে নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলো দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে বেঁধে পিটিয়ে হত্যা বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক শেখ হাসিনার ফেরার গুঞ্জন ; যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
এইমাত্রপাওয়াঃ

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর শেয়ার বাজারে পতন এবং ইরানের হামলা শুরু হবে বলে তিনি আগেই পূর্বাভাস দিয়েছিলেন—এমন মন্তব্য করে বর্তমান পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমি দুটি বিষয়ের পূর্বাভাস দিয়েছিলাম। প্রথমত, ডেমোক্র্যাটরা জিতলে শেয়ার বাজার উল্লেখযোগ্যভাবে নিচে নেমে যাবে, যা ইতিমধ্যেই ঘটেছে এবং দ্বিতীয়ত, ইসলামি প্রজাতন্ত্র ইরান… তাদের হামলায় আরও আক্রমণাত্মক হয়ে উঠবে, যা বর্তমানে ঘটছে।’

তিনি উল্লেখ করেন, গত এক বছরের যেকোনো সময়ের তুলনায় গত এক সপ্তাহে ইরান সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এসব হামলায় ‘কোনো ক্ষয়ক্ষতি হয়নি’।

ইরানের নেতারা ডেমোক্র্যাটদের ‘দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী’ মনে করেন বলে মন্তব্য করে ট্রাম্প যোগ করেন, ‘কিন্তু আমি তা হতে দেব না!’

এছাড়া ডেমোক্র্যাট ও ইরান তেলের দাম বেশি রাখার জন্য ‘প্রাণপণ লড়াই করেছিল’ দাবি করে ট্রাম্প বলেন, নির্বাচনের পর তেলের দাম ‘রেকর্ড পরিমাণে কমেছে’।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page