November 23, 2026, 11:56 am
শিরোনামঃ
বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যারা পাস করেছেন তাদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না : অ্যাটর্নি জেনারে নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলো দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে বেঁধে পিটিয়ে হত্যা বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া যশোরে ছাত্রলীগের সদস্যসহ ১৩ জন আটক শেখ হাসিনার ফেরার গুঞ্জন ; যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে বেঁধে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতি করতে গ্যারেজ মালিক অহিদুল্লাহকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাছাড়া ওই গ্যারেজ থেকে বিপুল পরিমাণ মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান একজনকে পিটিয়ে হত্যার অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত গভীর রাতে শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের হরিবাড়ি এলাকার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত ওহিদুল্লাহ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার তুলাতলি গ্রামের ওহাব আলী প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাত দল গ্যারেজের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা গ্যারেজ মালিক অহিদুল্লাহ ও তার স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে বেঁধে ফেলে মালামাল লুটের চেষ্টা করে। ডাকাতির একপর্যায়ে গ্যারেজ মালিক অহিদুল্লাহকে ব্যাপক মারধর করে। এ সময় গ্যারেজে থাকা অটোগাড়ি থেকে ৬০টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে পালিয়ে যায় তারা।

ডাকাতের কবলে প্রসূতি, ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যুডাকাতের কবলে প্রসূতি, ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু

পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান জানান, নিহত অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page