February 23, 2026, 6:55 am
শিরোনামঃ
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ; নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না : শিক্ষামন্ত্রী ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন হতে পারে : ইসি মাছউদ রাজবাড়ীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ১ জন আটক লক্ষ্মীপুরে ৫ টাকার জন্য বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে ৪ জন আহত গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার নতুন সরকারের বিরুদ্ধে আইএস সদস্যদের লড়াই করার আহ্বান
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার ড্রোন ভেবে পাখিকে তাড়া করলো দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রথমে সবাই ভেবেছিলেন বস্তুটি উত্তর কোরিয়ার ড্রোন। তাই এফ-১৫কে ও কেএফ-১৬ যুদ্ধবিমান আকাশে উড়িয়েছিল দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী। পরে দেখা গেল, একঝাঁক পাখিকে ড্রোন হিসেবে ভুল করেছেন তারা। খবর দ্যা ইউরেশিয়ান টাইমস’র।

গত ২৭ ডিসেম্বর এ ঘটনা ঘটে। উত্তর কোরিয়া থেকে পাঁচটি আনম্যানড এরিয়াল ভেহিকল (ইউএভি) দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশের একদিন পর এমন ঘটনা ঘটলো।

সিউলের দক্ষিণে গাংঘোয়া কাউন্টিতে ‘ড্রোন’ প্রবেশের খবর পেয়ে স্থানীয় সময় বিকাল ৩টার দিকে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সাবধানে থাকতে সতর্কতা জারি করে। এরপর দেশটির সশস্ত্রবাহিনী এফ-৩৫কে যুদ্ধবিমান, কেএফ-১৬ যুদ্ধবিমান, কেএ-১ অ্যাটাক এয়ারক্রাফট, এবং অ্যাপচি ও কোবরা হেলিকপ্টার মোতায়েন করে।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে এক জয়েন্ট চিফস অব স্টাফ কর্মকর্তা জানান, শেষ পর্যন্ত ওই বস্তুটিকে পাখির ঝাঁক হিসেবে চিহ্নিত করা হয়। তারপরও বিমানবাহিনী ওই পাখিগুলোকে তিন ঘণ্টা ধরে তাড়া করেছিল বলে জানা গেছে।

দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম কেবিএস নিউজ-এর তথ্যমতে এক বিবৃতিতে জয়েন্ট চিফেরা জানিয়েছেন, ‘আমরা এটাকে ১টা থেকে ৪টার মধ্যে চিহ্নিত ও অনুসরণ করি।’

এর আগে  ২০১৯ সালেও পাখির ঝাঁককে উত্তর কোরিয়ার ড্রোন হিসেবে ভুল করেছিল দক্ষিণ কোরিয়া। তখন পাখিকে ভুল করে ড্রোন মনে করার কারণে একটি কেএফ-১৬ মোতায়েন করেছিল দক্ষিণ কোরিয়া।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page