November 26, 2026, 2:16 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় হামলার জেরে এই হামলা চালায় পার্শ্ববর্তী দেশটি।

আজ রোববার ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।

আফগানিস্তানের নির্দিষ্ট কোথায় এসব হামলা চালানো হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি পাকিস্তান সরকার। অন্যদিকে আফগানিস্তানও তাৎক্ষণিকভাবে এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

আফগান সূত্র সংবাদমাধ্যম জানিয়েছেন, তাদের দুটি প্রদেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

সূত্রটি বলেছেন, তাদের পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়েছে। অপর হামলা হয়েছে নানগারহার প্রদেশে।

পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, গতকাল শনিবার বান্নুতে একটি নিরাপত্তাবহর লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। সেখানে বন্দুকযুদ্ধে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হয় এবং বিস্ফোরকবোঝাই একটি গাড়ি সামরিক যানে ধাক্কা দিলে দুই সেনাও প্রাণ হারান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাহার লিখেছেন, টিটিপি ও এর সহযোগী আইএসের সাতটি ক্যাম্প ও গোপন আস্তানা লক্ষ্য করে গোয়েন্দাভিত্তিক অভিযান চালানো হয়েছে।

পাক মন্ত্রণালয় দাবি করেছে, তাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে রাজধানী ইসলামাবাদের মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি হামলা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের নির্দেশনায় হয়েছে।

এদিকে গতকাল রাতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেনেন্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর কিছুক্ষণ পরই আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী।

এর আগে গত বছরের অক্টোবর আফগানিস্তানের গভীরে সন্ত্রাসী আস্তানায় হামলা চালায় পাক বাহিনী। পাকিস্তানের মন্ত্রী বলেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সচেষ্ট। তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তা শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়েছে।

সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন পাক সেনা নিহত হয়েছে। এই হামলার জন্য আফগানিস্তানের টিটিপিকে দায়ী করে পাকিস্তান। এরপরেই পাকিস্তান বাহিনী দেশটির ভেতরে হামলা চালালো।

তবে পাকিস্তান বাহিনীর সর্বশেষ চালানো হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সর্বশেষ এই হামলার জবাবে আফগানিস্তান এখন পাল্টা কী পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page