September 19, 2026, 9:38 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার ৩ শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত তিনজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। পিয়ং ইয়ং সর্বশেষ ও সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চলতি সপ্তাহের গোড়ার দিকে তার দেশের সমরাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে জড়িত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে সংবর্ধনা জানান। গত সপ্তাহে জাপান ও দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর বের হয় যে, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষা করেছে।

গতকাল (বৃহস্পতিবার) মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করে, এটি উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচিতে জড়িত তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ বিষয়ক আন্ডার-সেক্রেটারি ব্রায়ান নেলসক এক বিবৃতিতে জানান, উত্তর কোরিয়ার সমরাস্ত্র কর্মসূচি তত্ত্বাবধানকারী কর্মকর্তা জন ইল হো এবং ইউ জিনকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞার শিকার অপর কর্মকর্তা হলেন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর পলিটিক্যাল ব্যুরোর সাবেক পরিচালক কিম সু গিল।

নিষেধাজ্ঞার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা উত্তর কোরিয়ার এসব কর্মকর্তার সম্ভাব্য সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে কেউ আন্তর্জাতিক লেনদেন করতে পারবেন না। তবে সাধারণত আমেরিকায় উত্তর কোরিয়ার কোনো কর্মকর্তার কোনো সম্পদ না থাকায় এ ধরনের নিষেধাজ্ঞাকে প্রতীকি হিসেবেই বিবেচনা করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page