March 9, 2026, 5:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের উদ্যোগে ১৭০ পরিবারের মাঝে ইফতার ও রোজার খাদ্যসামগ্রী বিতরণ ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে : প্রধানমন্ত্রী ঈদ ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জা বাতিল করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্য মন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন মঞ্জুর আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার গোয়েন্দা উপগ্রহ ; কিমের হাতে হোয়াইট হাউজ-পেন্টাগনের ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার প্রথম গোয়েন্দা স্যাটেলাইট হোয়াইট হাউজ, পেন্টাগন এবং কাছাকাছি এক মার্কিন নৌঘাঁটির ছবি তুলেছে বলে দাবি করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। স্যাটেলাইটের সাহায্যে গোপনে এসব ছবি তোলে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এ খবর নিশ্চিত করা হয়েছে।

কেসিএনএ জানায়, স্যাটেলাইটটি দক্ষিণ কোরিয়া, গুয়াম ও ইতালির বেশ কয়েকটি শহর ও সামরিক ঘাঁটির ছবি তুলেছে। তবে এখনো কোনো ছবি প্রকাশ করেনি। এদিকে গোয়েন্দা স্যাটেলাইটটি এখনো অপারেশন চালাচ্ছে কি না, এর মাধ্যমে তোলা ছবিগুলো কিম যে বহির্বিশ্বে প্রকাশ করেনি, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এদিকে হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার এই দাবিকে চাইলেই যাচাই করতে পারে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, উত্তর কোরিয়ার স্পট স্যাটেলাইট ব্যবহারের নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশটি যা করেছে, তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইনকে লঙ্ঘন করে।

এর আগে উত্তর কোরিয়া জানায়, ডিসেম্বরের ১ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে উেক্ষপণ শুরু হবে স্পাই স্যাটেলাইটের। তবে কেসিএনএ মঙ্গলবার জানিয়েছে, ফাইন-টিউনিং প্রক্রিয়া এক বা দুই দিন আগে শেষ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়াত্ত সংবাদ সংস্থা কেসিএনএ মঙ্গলবার জানায়, দেশটির নেতা কিম জং উন তাদের গোয়েন্দা উপগ্রহের পাঠানো হোয়াইট হাউজ, পেন্টাগন ও নরফোক নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির ছবি পর্যবেক্ষণ করেছেন।

গত সপ্তাহে উত্তর কোরিয়া সফলভাবে তাদের প্রথম নজরদারি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে, যেটির নকশা করাই হয়েছে মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক পদক্ষেপের ওপর নজর রাখতে।

গোয়েন্দা উপগ্রহটি উেক্ষপণের পর থেকে কেসিএনএ নিয়মিত সেটির কার্যক্রমের খবর প্রকাশ করে যাচ্ছে। এর আগে সেটি দক্ষিণ কোরিয়া, গুয়াম, ইতালির বিভিন্ন নগরী এবং সামরিক ঘাঁটিগুলোর ছবি পাঠানোর কথা জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page