May 4, 2026, 7:29 am
শিরোনামঃ
মাগুরায় এইচবিবি প্রকল্পের কাজ নিম্ন মানের ইট দিয়ে করার অভিযোগ জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মালিকদের হস্তক্ষেপের কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে : কামাল আহমেদ  মৌলভীবাজারে নামাজে সিজদারত অবস্থায় কলম দিয়ে বৃদ্ধকে হত্যা নেত্রকোনায় প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রের ভোট বাতিল ; ২১ মে পুনর্নির্বাচন পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে ছাড় চান ট্রাম্প মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে আগে থেকেই ইঙ্গিত ছিল : জার্মান প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে মালয়েশিয়ায় প্রবেশচেষ্টার দায়ে ১৫ বাংলাদেশি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মালয়েশিয়ার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তারা কুয়ালালামপুর থেকে ফ্লাইটে করে সারাওয়াক প্রদেশের কুচিংয়ে পৌঁছান।

মঙ্গলবার মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে যাচাই করে দেখা যায়, তাদের বৈধ প্রবেশের কোনো রেকর্ড ইমিগ্রেশন সিস্টেমে পাওয়া যায়নি। পরবর্তী তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে—তাদের পাসপোর্টে ব্যবহৃত হয়েছিল জাল ইমিগ্রেশন স্ট্যাম্প। এভাবে তারা প্রতারণার মাধ্যমে বৈধ ভিসার ছাপ রেখে প্রবেশের চেষ্টা করেন।

ধারণা করা হচ্ছে, আটককৃতরা একটি সংঘবদ্ধ দালালচক্রের প্রতারণার শিকার। সারাওয়াকে কাজের সুযোগ দেওয়ার প্রলোভনে তাদের কাছ থেকে মাথাপিছু ৫ থেকে ৬ লাখ টাকা করে নেয়া হয়েছিল বলে জানা গেছে।

বর্তমানে ১৫ জন বাংলাদেশিকে সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় তদন্ত চলছে।

এর আগে, গত ২৫ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৮০ জন বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সেদিন টার্মিনাল-১-এ মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) প্রায় সাত ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে, যেখানে ৪০০ জনের বেশি যাত্রীর তথ্য যাচাই করা হয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page