October 9, 2026, 11:35 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

উন্নত চিকিৎসার জন্য আইসিইউ সুবিধাসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সে আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য আজ (৭ জানুয়ারি) লন্ডনে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ রাতেই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া।

চিকিৎসক ও ব্যক্তিগত কর্মকর্তাসহ খালেদা জিয়ার সফর সঙ্গী হচ্ছেন ১৫ জন। লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরেই আর্থাথ্রাইটিস, লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন।

স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় এবং পরিপূর্ণ চিকিৎসার জন্য শুরু থেকেই বিদেশে মাল্টিডিসিপ্লিনারী হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু বিগত সরকারের সময় দল ও পরিবারের পক্ষ থেকে দেওয়া বিদেশে যাওয়ার আবেদন ফিরিয়ে দেওয়া হয় অন্তত ২০ বার।

তবে ২৪ এর জুলাই-আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পাল্টায় দৃশ্যপট। সব অভিযোগ থেকে দায়মুক্ত হন খালেদা জিয়া। আপিল বিভাগের রায়ে দুদকের দুই মামলায় খালাস পাওয়ার পাশাপাশি রাজনৈতিক হয়রানিমূলক ৩৭টি মামলাই বাতিল হয় বেগম জিয়ার।

অভ্যুত্থানের পরদিনই নিজের পাসপোর্ট ফিরে পান বিএনপি চেয়ারপারসন। এরপর শুরু হয় বিদেশে যাওয়ার প্রক্রিয়া। ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে আঙ্গুলের ছাপ দেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা নিয়েছেন খালেদা জিয়া।

সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসা নিতে যুক্তরাজ্যে গিয়েছিলেন বেগম জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফিরেন। সেসময় খালেদা জিয়া যুক্তরাজ্যের চিকিৎসক ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসাসেবা নিয়েছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page