November 19, 2026, 8:26 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

উপার্জনের আশায় সৌদি গিয়ে রাজশাহী ৭ জন ফিরলেন লাশ হয়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুনে মৃত আট বাংলাদেশির মধ্যে সাতজন রাজশাহী অঞ্চলের। বুধবার (৯ আগস্ট) দুপুরে ২৭ দিন পর মরদেহগুলো এসে রাজশাহীতে পৌঁছেছে।

এর আগে গত ১৪ জুলাই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যু হয়। এ ঘটনার পরে তাদের মরদেহ হুফুফ কিং ফাহাদ মর্গে রাখা ছিল।

রাজশাহী অঞ্চলের মৃত ৭ জন হলেন, বাগমারা উপজেলার বারইপাড়ার জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইন, একই এলাকার জমিরের ছেলে মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহাদাত হোসাইনের ছেলে মো. আরিফ, বাগমারার বড় মাধাইমুরির আনিসুর রহমান সরদারের ছেলে ফিরুজ আলী সরদার, নওগাঁর আত্রাই উপজেলার উদয়পুরের মন্ডল পাড়ার মৃত রহমান সরদারের ছেলে বারেক সরদার (৪৫), একই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আজিজার প্রামাণিকের ছেলে রমজান আলী (৩৩), নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ওবায়দুল হক (৩৩)।

এদিকে দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর বাগমারা, নাটোর ও নওগাঁর গ্রামের বাড়িতে লাশবাহী গাড়িতে মরদেহগুলো পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এর আগে তাদের মরদেহ দেশে আসার খবরে পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দুপুর ২টা ২০ মিনিটে বাগমারা উপজেলার বারইপাড়ার জফির উদ্দিনের ছেলে রুবেল হোসাইনের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

রুবেলের স্বজনেরা জানান, তারা দীর্ঘ ২৭ দিন পরে মরদেহগুলো বুঝে পেয়েছে। এতদিন তারা মরদেহের অপেক্ষায় ছিলেন। দেরিতে হলেও মরদেহ বুঝে পেয়ে সন্তুষ্ট তারা।

এ বিষয়ে বাগমারা উপজেলার নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান বলেন, সৌদি আরবের অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে চারজন বাগমারার। কিছুক্ষণ আগে তাদের মরদেহ এলাকায় নিয়ে আসা হয়। সবার জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। পরবর্তী
সময়ে তাদের পরিবাদের সরকারিভাবে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে।

একই ঘটনায় মৃত আরেক জন হলেন, নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ওবায়দুল হক (৩৩)। তার মরদেহও গ্রামের বাড়িতে পৌঁছেছে।

এ বিষয়ে নাটোরের নলডাঙ্গার ৩নং খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, ওবাইদুলের মরদেহ পরিবার বুঝে পেয়েছে। কবর আগে থেকে প্রস্তুত করা ছিল। দুপুর আড়াইটায় চাঁদপুর বাজারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সৌদি আরবের এ ঘটনায় নওগাঁর আত্রাই উপজেলার উদয়পুরের মন্ডল পাড়ার মৃত রহমান সরদারের ছেলে বারেক সরদার (৪৫), একই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামের মৃত আজিজার প্রামাণিকের ছেলে রমজান আলীর (৩৩) মৃত্যু হয়। দুপুরে তাদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেন, মৃতদের মরদেহ আসার পরে বাদ জোহর দাফন সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবের দাম্মামে ফার্নিচারের কারখানায় আগুনে আটজন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন রাজশাহী অঞ্চলের। মৃত আরেকজন হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্তাল গ্রামের ইউনুস ঢালী ছেলে জুবায়ের ঢালী।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page